স্বাস্থ্যবিধি না মেনে ব্রাহ্মণবাড়িয়ায় শিল্প ও বাণিজ্য মেলা চলছে
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলীতে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে চলছে ম্যাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। এ মেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করেই মেলা চালানো হচ্ছে বলে অভিযোগ দর্শনার্থীসহ সচেতন মহলের। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত জমজমাট এই মেলায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
মেলায় ঘুরতে আসা অনেক দর্শনার্থী মাস্ক পরিধান করলেও অনেকেই মাস্ক ছাড়াই ঘোরাফেরা করছেন। বিক্রেতাদেরও দেখা গেছে মাস্ক হাতে বা থুঁতনিতে রেখে বেচাকেনা করতে। সরকার আরোপিত স্বাস্থ্যবিধি মেনে চলা বা বিশেষত মাস্ক পরার বিষয়ে মেলা আয়োজকও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। গত ২৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বাণিজ্য মেলায় প্রতিদিনই এভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে।
এদিকে গত শনিবার (১৫ জানুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একজন মৃত্যুবরণ করেন। ওই দিন করোনাভাইরাসে শনাক্ত হয়েছিলেন ৮ জন। পরদিন রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১০ জন শনাক্ত হয়েছেন করোনাভাইরাসে। এরমধ্যে সদর উপজেলার ৮ জন। শনিবারে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী জেলায় চলতি বছরের প্রথম মৃত্যু। সাথে সাথে করোনা সংক্রমণেও রয়েছে ঊর্ধ্বগতি। ফলে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা। এ অবস্থায় জনসমাগম রোধে দাবি তোলা হচ্ছে সচেতন মহল থেকে।
কাউতলী বাণিজ্য মেলায় আসা দর্শনার্থীরা বলেন, কর্তৃপক্ষদের স্বাস্থ্যবিধির ব্যাপারে নজর দেয়া উচিত। ইদানীং ব্রাহ্মণবাড়িয়ায় করোনা প্রকোপ বাড়ছে। বিষয়টি কর্তৃপক্ষসহ প্রশাসনের নজর দেয়া উচিত বলে মনে করেন তারা।
বাণিজ্য মেলার আসা এক বিক্রেতা বলেন, আমরা মাস্ক পরে থাকি। তবে মুখে মাস্ক রেখে ক্রেতা-দর্শনার্থীদের সাথে ভালোভাবে কথা বলতে পারি না। তাই মাস্ক খুলে রাখতে হয়।
বাণিজ্য মেলা আয়োজকদের পক্ষে মো. শাহআলম বলেন, দেশে যে অবস্থা, এ অবস্থার পরিপ্রেক্ষিতে সরকার আমাদের যখনই বলবে মেলা বন্ধ করতে, আমরা তখনই বন্ধ করে দেব।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ বলেন, সরকার সম্প্রতি যে বিধিনিষেধ জারি করেছে তাতে সব ধরনের গণজমায়েত নিরুৎসাহিত করছি। তবে বাণিজ্য মেলার বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা পাইনি। আইনগত যে ব্যবস্থা আছে তা আইনশৃঙ্খলা বাহিনী গ্রহণ করবে।
শাফিন / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied