খুলনা বিভাগে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৮
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১৩ জানুয়ারি খুলনায় একজনের মৃত্যু হয়েছিল। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন সোমবার শনাক্তের সংখ্যা ছিল ১৭৭ জনের। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে জানা যায়, খুলনা বিভাগের মধ্যে করোনায় কুষ্টিয়া জেলায় ২ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা ১৫৮ জন। এরমধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৫০ জনের শনাক্ত হয়েছে। আর যশোরে ৩৩ জন, কুষ্টিয়ায় ২৯ জন, ঝিনাইদহে ২৮ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া চুয়াডাঙ্গায় ৬ জন, নড়াইল, বাগেরহাট ও মাগুরায় তিনজন করে; সাতক্ষীরায় দুইজন, মেহেরপুরে একজনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদনে আরো জানা যায়, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১৪ হাজার ৪১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৪৭ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ১৯৭ জন। শনাক্ত সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৮ হাজার ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ১৬৫ জন। এছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছেন ৮০৯ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায় ৮৮ জন।
খুলনা ২০০ শয্যাবিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালের ১৭ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে আইসিইউতে ২ জন এবং ইয়েলো জোনে ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ১৪৯ জন খুলনা মহানগরী ও জেলার। সব মিলিয়ে ৩১ জনের করোনা পজিটিভ এসেছে। এরমধ্যে খুলনা মহানগরী ও জেলার ২৯ জন, বাগেরহাট ও নড়াইলে একজন করে শনাক্ত হয়েছেন।
জেলা প্রশাসনের মিডিয়া সেলের সূত্রে জানা যায়, করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে সোমবার মহানগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী, দেবাশীষ বসাক ও শারমিন জাহান লুনা।
শাফিন / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা