তানোরে বিএডিসির বীজে চুক্তিবদ্ধ কৃষক প্রতারিত, তোলপাড়
রাজশাহীর তানোরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বীজ আলু রোপণ করে এবার তাদেরই চুক্তিবদ্ধ এক আলুচাষি প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে, বিএডিসির চুক্তিবদ্ধ কৃষক বিএডিসির বীজ কিনে প্রতারিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা গেছে, তানোরের চাঁন্দুড়িয়া ইউপির গাগরন্দ গ্রামের বাসিন্দা গোলাম রাব্বানী বিএডিসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে দীর্ঘদিন যাবৎ আলু বীজ উৎপাদন ও তাদের কাছেই সরবরাহ করে আসছেন। কিন্তু এবার তিনি নিজেই বিএডিসির (সানশাইন জাত) বি-গ্রেড আলু বীজ রোপণ করে প্রতারিত হয়েছেন।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সরেজমিন তানোরের পাঁচন্দর ইউপির যোগীশো মাঠে রাব্বানীর আলুর জমিতে দেখা গেছে, এবার তিনি ১২০ বিঘা জমিতে আলুচাষ করেছেন। এরমধ্যে ১০ বিঘা জমিতে বিএডিসির (সানশাইন) বি-গ্রেড আলু বীজ রোপণ করে ধরাশায়ী হয়েছেন। এক বিঘা জমিতে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার টাকা করে খরচ হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কৃষকরা অভিযোগ করে সকালের সময়কে বলেন, বিএডিসি খাবার আলু রিপ্যাক করে বীজ আলু বলে বিক্রি করায় কৃষক রাব্বানী প্রতারিত হয়েছেন। তবে চুক্তিবদ্ধ কৃষক বলে প্রতিবাদ করতে পারছেন না। তারা আলু ক্ষেত সরেজমিন পরিদর্শন করে ক্ষতিপূরণের দাবি করেছেন। এছাড়াও চান্দুড়িয়া ও রিশিকুল ইউপির পলাশী মাঠে অনেক কৃষক এবার আলু চাষ করে ক্ষতির মুখে পড়েছেন।
এবিষয়ে জানতে চাইলে বিএডিসির চুক্তিবদ্ধ কৃষক গোলাম রাব্বানী সকালের সময়কে বলেন, এসব আলু পরে রোপণ করা। গাছ একটু কম দেখা যাচ্ছে। এখানে প্রতারণার কিছু নাই।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম সকালের সময়কে বলেন, তারা এখানো কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন।
শাফিন / জামান
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও