ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে প্রবাসীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট তান্ডব


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৮-১-২০২২ দুপুর ৩:১৬

চট্টগ্রামের এক প্রবাসীর দুটি ব্যবসা প্রতিষ্ঠানে একটি সন্ত্রাসী গ্রুপ পরিকল্পিতভাবে হামলা লুটপাট তাণ্ডব চালানোর অভিযোগ পাওয়া গেছে।
চট্টগ্রামের বোয়ালখালীতে রাতের আধারে  প্রবাসির দুইটি দোকানের দেওয়াল ভেঙ্গে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায়  থানায় অভিযোগ করেছেন ওই প্রবাসির স্ত্রী বিবি খাদিজা বেগম। 
খাদিজার অভিযোগ, স্থানীয় বাজারে খাজা মার্কেটের দ্বিতীয় তলায় তাদের দুইটি  দোকান ভাড়ায়  নেন  মো.  রোকন উদ্দিন নামের এক ব্যক্তি। গত ৪ জানুয়ারি  রাতের আধারে  রোকন উদ্দিন ওই দুইটি দোকানের সীমানা দেওয়াল ভেঙ্গে পার্শ্ববর্তী অন্য একটি  দোকানের সাথে মিলিয়ে ফেলেন। এতে তাদের দুইটি  দোকানের শেষ চিহ্নটুকুও মুছে যায় বলে খাদিজা অভিযোগে  করেন।
তিনি বলেন, দোকানের সীমানা দেওয়াল ভাঙ্গার খবর  পেয়ে ৫ জানুয়ারি সেই মার্কেটে ছুটে যান তিনি। কোনো ধরণের আলাপ আলোচনা ছাড়াই জোরপূর্বক দোকানের  দেওয়াল ভাঙ্গার কারণ জানতে চান রোকন উদ্দিনের কাছে। তবে রোকন কোনো সদোত্তর না নিয়ে কৌশলে এড়িয়ে যায়। পরে প্রবাসে থাকা স্বামীর সাথে যোগাযোগ করে খাদিজা থানায় অভিযোগ দায়ের করেন বলে জানান।  অভিযোগ পাওয়ার পর সম্প্রতি স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের প্রাথমিক সত্যতা পান বলে সূত্রে জানায়। এই বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসারস্ ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, ঘটনাটি তদন্ত চলছে ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

শাফিন / শাফিন

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির