ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নৈশকোচের চাপায় পথচারী নিহত


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৮-১-২০২২ দুপুর ৩:৩২

ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে ইসলাম পরিবহন নামে একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আব্দুল হামিদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সদর উপজেলার ২৯ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ জগন্নাথপুর ইউনিয়নের গৌরীপুর এলাকার ধোদা মোহাম্মদের ছেলে।

এ ঘটনার পর বিক্ষুদ্ধ লোকজন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে প্রশাসনের মধ্যস্ততায় পরিস্থিত শান্ত হয়। বাসটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে।

হামিদের ছোট ভাই রশিদুল বলেন, সকালে আমার ভাই কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথে পেছন দিক থেকে একটি গাড়ি এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার অসময়ে চলে যাওয়ায় আমাদের কী হবে জানি না।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সরোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে ইসলাম পরিবহন নামে বাসটি পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। ঠাকুরগাঁও শহরে প্রবেশকালে চালক গাড়িটির গতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে এ দুর্ঘটনা ঘটে।

শাফিন / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে