শাহজাদপুরে নসিমন খাদে পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুরে গরুবাহী নসিমন খাদে পড়ে হেলাল মণ্ডল (৬০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। হেলাল মণ্ডল পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামের সন্তু মণ্ডলের ছেলে।
জানা যায়, মঙ্গলবার (১৫ জুন) উপজেলার উল্টাডাব গ্রামের গরু ব্যবসায়ী হেলাল মণ্ডল বেড়া চতুর আলী হাট থেকে দুটি গরু কিনে নসিমনযোগে ফিরছিলেন। পথিমধ্যে উল্টাডাব গ্রামের জামে মসজিদের কাছে পৌঁছলে সড়কের বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে চালক আব্দুর রহিম নসিমন বাম পাশে চাপিয়ে দেয়ার চেষ্টা করেন। এতে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ৩০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে স্থানীয়রা গুরুতর আহত গরু ব্যবসায়ী হেলাল মণ্ডল ও নসিমনচালক আব্দুর রহিমকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল মণ্ডলকে মৃত ঘোষণা করেন। নসিমনচালক আব্দুর রহিমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন