নড়াইলে বাজার বণিক সমিতির সদস্যদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
নড়াইল রুপগঞ্জ বাজার বণিক সমিতির সঙ্গে আইনশৃঙ্খলা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন নড়াইলে জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার)। মঙ্গলবার (১৮ জানুয়ারি) মঙ্গলবার বেলা সাড়ে ১১ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ব্যবসায়ীগণ তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন,এসময় পুলিশ সুপার বলেন রুপগঞ্জ বাজারের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার লক্ষ্যে ব্যবসায়ীগণকে বাজারে আরো সিসিটিভি ক্যামেরা, লাইট এবং নাইটগার্ড এর ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন। এছাড়া করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তিনি সকলকে মাস্ক পরিধান করে ও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, তানজিলা সিদ্দিকা (সদর সার্কেল),এস এম কামরুজ্জামান, পিপিএম বার (সদর দপ্তর), মীর শরিফুল হক, ডিআইও(১) জেলা বিশেষ শাখা,নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবীর,ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি) শিমুল কুমার দাস, রুপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি হাসানুজ্জামান সহ রুপগঞ্জ বাজার বণিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied