রামপুরায় মেয়র আতিকের ঝটিকা অভিযান
কাউকে কিছু না জানিয়ে হঠাৎ রাজধানীর মহানগর আবাসিক এলাকা এবং পশ্চিম রামপুরা এলাকায় উপস্থিত হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। সার্বিক অব্যবস্থাপনার চিত্র দেখে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য তার এ আকস্মিক পরিদর্শন। বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তিনি হঠাৎ করেই ওই এলাকা পরিদর্শনে আসেন।
এর আগে সম্প্রতি একই ভাবে তিনি মিরপুরের বেশ কিছু এলাকায় আকস্মিক পরিদর্শন করে অব্যবস্থাপনার বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছেন।
এ সময় বিভিন্ন অব্যবস্থাপনার চিত্র তার নজরে আসে। তিনি দেখতে পান, একটি নির্মাণাধীন বাড়ির সামনে সড়কে ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখা হয়েছে। এছাড়া ফুটপাত ও ড্রেন বন্ধ হয়ে আছে আবর্জনায়। অব্যবস্থাপনার কারণে তিনি তাৎক্ষণিক বাড়িটির নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেন। পাশাপাশি ফুটপাত দখলের দায়ে জরিমানার নির্দেশও প্রদান করেন।
অন্যদিকে, একটি মিষ্টির দোকানের সামনে ময়লা ফেলে রাখায় তিনি কর্তৃপক্ষকে ডেকে তাৎক্ষণিক পরিষ্কারের নির্দেশ প্রদান করেন। পাশেই সড়কে এবং ফুটপাত দখল করে বালু রাখায় মালিককে ডেকে কারণ জানতে চান এবং বালু জব্দ করার নির্দেশ দেন।
আকস্মিক পরিদর্শনের বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ফুটপাত দখল করে এক শ্রেণির মানুষ সেখানে নির্মাণসামগ্রী রেখেছে। এতে সাধারণ মানুষকে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।
তিনি বলেন, এই শহর আমাদের সবার। আমরা যদি নিজ নিজ জায়গা থেকে সবাই সচেতন না হই তাহলে শহরটার পরিবেশ আমরা সুন্দর করতে পারব না। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। সাধারণ মানুষের কথা ভাবতে হবে।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন স্থানে অব্যবস্থাপনা দূর করতে মূলত মেয়র এমন আকস্মিক পরিদর্শনে যাচ্ছেন। যাতে সংশ্লিষ্ট সবাই সচেতন থাকেন এবং অব্যবস্থাপনা দূর করতে সিটি করপোরেশনসহ সবাই প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করেন।
জামান / জামান
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন