ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রংপুর বিভাগের সেরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৯-১-২০২২ দুপুর ১২:৪
প্রসবপরবর্তী সেবা, সিজারিয়ান অপারেশন, মাইনর সার্জারি, ব্রেস্ট ফিডিংসহ অন্যান্য সেবা দিয়ে রংপুর বিভাগের ৮টি হাসপাতালের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল।
 
হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২১ সালের ডিসেম্বর মাসের হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং (এইচএসএস) স্কোরের পর্যালোচনা করা হয়। এতে বিভিন্ন সেবার মান বৃদ্ধি পাওয়ায় এইচএসএস স্কোরিংয়ে এবার প্রথম স্থান অর্জন করে।
 
সেবা নিতে আসা রোগী শারমিন আক্তার জানান, আগের তুলনায় হাসপাতালটির অনেক পরিবর্তন হয়েছে। সদর উপজেলার নারগুন এলাকার বাসিন্দা কামাল হোসেন বলেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল হাসপাতালটি খুব সুন্দর করে সাজিয়েছেন। প্রয়োজনীয় লোকবল না থাকলেও তিনি ও অন্য চিকিৎসকরা যেভাবে সেবা দিয়ে চলেছেন তা প্রশংসনীয়।
 
হাসাপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল বলেন, স্থানীয় এলাকাবাসী ও জনগোষ্ঠীর মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে তিনি ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে গঠিত চিকিৎসা দল নিয়ে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় এই জেনারেল হাসপাতাল এইচএসএস স্কোরিংয়ে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়াও এই হাসপাতালে ২০টি করোনা আইসিও ও ১০টি জেনারেল আইসিইউ বেড সংযোজন করা হয়েছে। একই সঙ্গে পিসিআর ল্যাবসহ কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর প্রক্রিয়াসহ আল্টাসনোগ্রাম দিয়ে সেবা অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

শাফিন / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে