বাইক চোরচক্রের সদস্য দম্পতি র্যাবের হাতে আটক
একসময় পুলিশে চাকরি করতেন মামুন উর রশিদ। তবে রক্ষক হয়ে ভক্ষক হয়ে যাওয়ায় চাকরিচ্যুত করা হয় তাকে। এরপরও দমানো যায়নি তাকে। চোরাই মোটরসাইকেল কিনে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিক্রি করতেন চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) ভোরে ইপিজেডের আলী শাহ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তার স্ত্রী আকলিমা বেগমকেসহ আটক করেছে র্যাব ৭। ওই এলাকাতেই থাকতেন তারা। এসময় তাদের কাছ থেকে চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
র্যাব জানায়, স্ত্রী আকলিমা বেগম চাকরিচ্যুত পুলিশ সদস্য মামুন উর রশিদকে চোরাই মোটরসাইকেল বিক্রিতে সহযোগিতা করতো। এছাড়া রাউজানের অভি এবং হালিশহর অনিক নামে দুই যুবক তাদের এই চক্রে কাজ করে। তাদের প্রত্যক্ষ সহযোগিতায় চোরাই মোটরসাইকেল বেচাকেনার পর বিভিন্ন জায়গায় স্থানান্তর করে তারা। এদের মধ্যে অভি কাস্টমসের নকল কাগজপত্র বানিয়ে মোটরসাইকেল গুলো বিক্রি করতো।
র্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। তারা দুজন স্বামী-স্ত্রী। এর আগে অপরাধের সাথে জড়িয়ে পড়ায় স্বামীকে পুলিশ থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। তাদের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা দায়ের করা হয়েছে।
শাফিন / শাফিন
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি