ভেজালের দায়ে জরিমানা দিলেন বনফুল, স্বপ্ন ও ফার্মভিলে
ভেজাল পন্য সংরক্ষণ বিক্রয় ও ভোক্তা ঠকানোর দায়ে বনফুল, স্বপ্ন ও ফার্মভিলের মত চারটি নামিদামি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মূল্য তালিকা প্রদর্শন না করা, খাবারে অননুমোদিত রং ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্যের গায়ে নতুন মেয়াদ লাগিয়ে গ্রাহক ঠকানোর কারণে নামিদামি এই চার প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৭ জানুয়ারি ) নগরের ডবলমুরিং ও খুলশী এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় নগরের খুলশী এলাকার বনফুলকে ৫ হাজার, মেয়াদোত্তীর্ণ পণ্যে নতুন মেয়াদ লাগিয়ে পণ্য বিক্রি করায় চৌমুহনী এলাকার বনফুলকে ৬০ হাজার, আগ্রাবাদ এলাকার স্বপ্নকে ৩০ হাজার এবং একই এলাকার ফার্মভিলেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া বিভিন্ন পণ্যে আমদানীকারকের স্টীকার না থাকার মৌসুমি স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শাফিন / শাফিন
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি