ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

খাবারের সন্ধানে লোকালয়ে ক্ষুধার্ত বানর!


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১-২০২২ দুপুর ৩:১৮

টাঙ্গাইলের ভূঞাপুরে খাবারের সন্ধানে লোকালয়ে এসে এ বাড়ি থেকে ও বাড়ি ছোটাছুটি করছে দুটি বানর। গত কয়েক দিন ধরে ভূঞাপুর পৌরসভার পূর্ব ভূঞাপুর এলাকার দেওয়ানবাড়ি মাদরাসা, থানার উত্তর পাশের বিভিন্ন বাসাবাড়িতে খাবারের জন্য যেতে দেখা গেছে। বানরটিকে একনজর দেখতে নানা বয়সী লোকজন ভিড় জমান। অনেকেই কলা, পাউরুটিসহ নানা ধরনের শুকনা খাবার দেন। এদিকে, বনাঞ্চলের বানর দুটির বিষয়ে স্থানীয় প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি বলে জানান স্থানীয়রা।

জানা গেছে, মধুপুর বনাঞ্চল থেকে ভূঞাপুরের দুরত্ব প্রায় ৩০ কিলোমিটার। এতে খোলা ট্রাকে ক্ষুধার্ত বানরগুলো খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে। পরে বানরগুলো সুবিধামতো জায়গায় নেমে খাবারের সন্ধান করে। তবে প্রতিনিয়তই লোকালয়ে এমন অভুক্ত বানর দেখা গেলেও তাদের উদ্ধার বা পুনরায় বনাঞ্চলে ফিরিয়ে নিতে স্থানীয় প্রশাসন কোনো উদ্যোগ নেয় না।

অন্যদিকে, বানর বাড়ির ছাদে বা গাছপালায় উঠলে অনেকে ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা করছে। পূর্ব ভূঞাপুরের বাসিন্দা হুরমুজ আলী ও শাবলু বলেন, গত দুদিন ধরে বানর দেখা যাচ্ছে। যদিও এখন পর্যন্ত কাউকে আঘাত করেনি। খাবার না পেয়ে হয়তো বন থেকে চলে এসেছে। শুকন‍া খাবার দিলেও তা লোকজনের ভয়ে খেতে পারে না।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ্র দেবনাথ বলেন, বানরগুলোর বিষয়ে বন কর্তৃপক্ষ উদ্যোগ নেবে। এখানে আমাদের কিছু করার নেই। তবে যদি কোনো প্রাণি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাদের চিকিৎসা দেয়া হয়।

টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, হয়তো বানরগুলো দলছুট হয়ে চলে এসেছে। আবার তারা বনে চলে যাবে। এরপরও বানরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাফিন / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার