টিকা দিতে আসা ছাত্রীদের ইভটিজিং, বাধা দেয়ায় ৫ শিক্ষার্থীকে মারধর
টাঙ্গাইলের ভূঞাপুরে করোনা ভাইরাসের টিকা নিতে আসা ছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বহিরাগতদের হামলায় ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় উপজেলা পরিষদ চত্ত্বরে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে টিকা নিতে আসা শিক্ষার্থীদের উপর বোরহান ও শাকিবের নেতৃত্বে একদল বহিরাগত হামলা চালায়।
জানা গেছে, সারাদেশের ন্যায় ভূঞাপুরেও শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া হচ্ছে। এতে বুধবার উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপজেলা পরিষদ হলরুমে টিকা দেয়া হয়।
এরআগে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা লাইনে দাড়ায়। এ সময় ক্যান্টনমেন্টের ছাত্রীদের উত্যক্ত করে আনার খাঁ পাড়ার মর্তুজ আলীর ছেলে বোরহান (১৯) ও ছাব্বিশা গ্রামের মৃত ওমর আলীর ছেলে শাকিব (১৮)।
এসময় অন্যান্য শিক্ষার্থীরা প্রতিবাদ করে। পরে ওই দুই বহিরাগত ফোনে অন্যান্য বহিরাগতদের এনে শিক্ষার্থীর উপর হামলা করে। হামলায় বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ৫জন শিক্ষার্থী আহত হয়। পরে পরিষদ চত্ত্বরে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলার স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুল কাউয়ুম বলেন, উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া হয়েছে।
ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল বলেন, মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এরআগে বহিরাগত বোরহান ও শাকিব শিক্ষার্থীদের উপর হামলা চালায় বলে জানা গেছে।
পরে দুইজন শিক্ষার্থীকে পাওয়া যায় যারা হামলায় আহত হয়েছে। শাকিবের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অপরাধের অভিযোগ ছিল। এই বিষয়ে ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ কোন অভিযোগ দেয়নি।
ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনির সিদ্দিকী সাংবাদিকের বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম সাংবাদিকদের বলেন, টিকা দেয়াকে কেন্দ্র করে বহিরাগতদের সাথে শিক্ষার্থীদের ঝামেলার সৃষ্টি হয়েছিল। পরে প্রশাসনের সহযোগিতায় বিষয়টি মিমাংসা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান সাংবাদিকদের বলেন, টিকা নিতে লাইনে দাড়ানো নিয়ে শিক্ষার্থীদের দুইপক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে বিষয়টি সংশ্লিষ্টদের মাধ্যমে সমাধান করা হয়েছে। বহিরাগতদের সাথে ঘটনা ঘটেছে কিনা সেটা জানা নেই।
শাফিন / শাফিন
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied