শ্যামনগরে হক ব্রিকস ইট ভাটায় পোড়ানো হচ্ছে ফলজ কাঠ মানছে না স্বাস্থ্যবিধি নিষেধ
সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের আইন লঙ্ঘন করে অনুমোদন ছাড়াই চলছে ১২টির মধ্যে ৯টি ইট ভাটা । এ সকল ভাটা গুলোতে পুড়ানো হচ্ছে ফলজ গাছ ও টায়েরের গুড়া । এ সকল ভাটার মালিকরা নিয়ম নীতির ত্বোয়াক্কা না করে ভাটা মালিক সমিতি ও প্রশাসন কে ম্যানেজ করে জালাচ্ছে কাঠ ও টায়েরের গুড়া । যা বর্তমান মহামারি করোনাকালীন সময়ে জনস্বাস্থ্য হুমকির মুখে ,মানছে না স্বাস্থ্যবিধি নিষেধ। আর এই অবৈধ্য ভাবে গড়ে ওঠা ইট ভাটা থেকে অর্ধ কোটি টাকা চাঁদা নিয়ে বৈধ্যতা দিয়েছে ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতি । এ সকল অভিযোগের বিষয়ে ইটভাটা মালিক সমিতির সভাপতি আফজাল হোসেন অসুস্থ থাকার কারণে তার ছেলে রঞ্জু দায়িত্ব পালন কালে তার কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদক কে বলেন শ্যামনগর উপজেলায় ১২টির ভাটার মধ্যে ৯টি ভাটা চালু আছে ।তার মধ্যে শ্যামনগর সোনার মোড় এলাকায় আছে ৫টি ভাটা । মোস্তফা ব্রিকস, এ আর বি ব্রিকসের পরিচালক বিল্লাল হোসেন ।আশা ১ ও আশা ২ ব্রিকসের পরিচালক আরব আলী ,হক ব্রিকস , নঁওয়বেগী এলাকায় জামান ব্রিকস , হাজী ব্রিকস প্রোঃ আনসার আলী । এ ছাড়া সমিতির সাধারণ সম্পাদকের রয়েছে সাকিব ব্রিকস ৩টা ।এ সকল ভাটার বৈধ্য কাগজপত্র ও জেলা প্রশাসকের দেওয়া লাইসেন্স আছে কি না আমার সঠিক জানা নেই । তিনি আরো বলেন , এ বছর কয়লার দাম বৃদ্ধি হওয়ার কারণে কোনো কোনো ইট ভাটায় কাঠ পোড়ানো হচ্ছে । তবে ঝিকঝাঁক হাঁওয়া ভাটায় কাঠ পোড়ানোর কোনো সুযোগ নেই । মহামারি করোনাকালীন সময়ে অধিকাংশ ভাটায় শ্রমিকরা স্বাস্থ্যবিধি মানছে না । এটা স্বাস্থ্যের জন্য চরম ঝুকি এর দায় সমিতি নেবে না । সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বরত প্রোফেসর বকুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সাধারণ সম্পাদকের দায়িত্বে নেই। আমি একজন সরকারি চাকরিজীবি এবং ব্যবসায়ী । তিনি বলেন, যে সকল ভাটা নিয়ম নীতি না মেনে ভাটা চালাচ্ছে তার দায়ভর সমিতি নেবে না । কোন কোন ভাটায় কাঠ পোড়ানো হচ্ছে তা আমার জানা নেই। আপনারা সরজমিনে গিয়ে দেখেন, যে কোন কোন ভাটা অবৈধ্য ভাবে কাঠ পোড়ানো হচ্ছে ।নাম বলতে অনিচ্ছুক এক ভাটা পরিচালক সাংবাদিককে বলেন , আমরা ইট ভাটা চালাই ভাটা মালিক সমিতি ও প্রশাসন ম্যানেজ করে সবকিছুই সমিতি দেখবে । আমরা ভাটা মালিক সমিতিকে বাৎসরিক চাঁদা দিয়ে ভাটা চালায় । এ ব্যপারে জেলা প্রশাসকের কাছে জানতে চাইলে তিনি বলেন, কোন কোন ভাটায় কাঠ পোড়ানো হচ্ছে আমার জানা নেই তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে ।
শাফিন / শাফিন
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত