ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

খুবির শিক্ষা কার্যক্রম আপাতত সশরীরেই চলবে, পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ১৯-১-২০২২ বিকাল ৫:১২

চলমান কোভিড-১৯ পরিস্থিতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়ে বুধবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবন মিলনায়তনে একাডেমিক প্রধানদের সাথে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

সভায় চলমান কোভিড পরিস্থিতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্লাস আপাতত সশরীরে চালু রাখা, একই সাথে অনলাইনের প্রস্তুতি এবং প্রয়োজনে মিক্সড পদ্ধতি অনুসরণের সম্ভাব্য দিকেও তিনি আলোকপাত করেন। কোভিড পরিস্থিতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ এবং যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে উপাচার্য বেশকিছু দিকনির্দেশনা দেন। এ বিশ্ববিদ্যালয়ের যদি কোনো শিক্ষার্থী এখনো টিকা গ্রহণ না করে থাকে, তাহলে তাদের খুঁজে বের করে তালিকা প্রণয়ন এবং বিশেষ ব্যবস্থায় টিকা গ্রহণে সুযোগ করে দিতে নির্দেশনা দেন।

সভায় বক্তব্য রাখেন- উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দ ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

শাফিন / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা