তানোরে চোলাই মদসহ পলাতক আসামি গ্রেফতার
রাজশাহীর তানোরে দেশীয় চোলাই মদসহ পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (বিপিএম বার) ও অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী (ডিএসবি) এবং অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম (প্রশাসন ও অপরাধ)-সহ আসাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, গোদাগাড়ী সার্কেলের দিকনির্দেশনায় তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের নেতৃত্বে এসআই মো. ছাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদসহ পারিজারি মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
আসামীরা হলেন- উপজেলার বাধাইড় ইউপির ধামধুম গ্রামের মৃত সুতার মুর্মুর ছেলে শ্রী চরন মার্মু(৬০)কে ১০লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়। এছাড়াও আরো আসামীরা হলেন, তানোর পৌর এলাকার মাসিন্দা গ্রামের ইসলামের পুত্র সজিব আলী(৩২), কৃষ্ণপুর গ্রামের মৃত তমির উদ্দিনের ছেলে মাহাবুর রহমান বাবু(৩৪), বেলঘরিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে সুমন আলী, ভদ্রখন্ড গ্রামের ভোলা মন্ডলের ছেলে ইনসান আলী, মথুরাপুর গ্রামের ফকির মন্ডলের ছেলে আবুল কাসেম, ভদ্রখন্ড গ্রামের নজীর বাদশার ছেলে সবুজ উদ্দিন, বাতাসপুর গ্রামের মৃত নরেন্দ্রনাথ সরকারের ছেলে উজ্বল কুমার সরকার, সরনজাই গ্রামের মাজেদ আলীর ছেলে মাজহারুল ইসলাম।
তানোর থানার ভারপাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান সকালের সময়কে জানান, দীর্ঘদিন ধরে আসামিরা অত্যন্ত গোপনে এলাকায় দেশীয় চোলাই মদের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। বিধিমোতাবেক তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
শাফিন / জামান
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied