ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

তৃতীয় লিঙ্গের মাঝে পাথওয়ের শীতবস্ত্র বিতরণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১-২০২২ বিকাল ৫:৬
বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে বরাবরের মতো এ বছরও শীতের প্রথম প্রহর থেকে সমাজের নিম্নআয়ের, হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র সোয়েটার, কার্ডিগান ও কম্বল বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ২০শে জানুয়ারি, ঢাকা-মিরপুরের ১০নং জুটপট্টি ও মণিপুরে বসবাসরত অবহেলিত তৃতীয় লিঙ্গ যথাক্রমে শানু ও সোনালী দলের মাঝে ১০০টি শীত বস্ত্র বিতরণ করেন পাথওয়ের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ রইজুর রহমান ও নির্বাহী পরিচালক মো. শাহিন।
 
এ সময় তৃতীয় লিঙ্গে সদস্যদের সাথে আলাপকালে তারা তাদের অবহেলিত মানবেতর জীবনযাপনের বিভিন্ন দিক তুলে কথা বলেন। বিশেষ করে পাথওয়ে হিজড়াদে জন্য একটি স্কিল ডেভলপমেন্ট ট্রেইনিং সেন্টার ও একটি অনলাইন ফ্রিলেন্সিং জব মার্কেটপ্লেস তৈরি করতে  যাচ্ছে সে বিষয়ে জানালে উপস্থিত  তৃতীয় লিঙ্গের সবাই খুব আনন্দ প্রকাশ করে এবং একটা সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ এর আশা দেখে।
 
মানুষ সৃষ্টির সেরা জীব। তৃতীয় লিঙ্গের মানুষগুলো আমাদেরই কারো ভাই কারো বোন। ওরাও কোন না কোন মায়েরই সন্তান। কিন্তু কেন সমাজের বেশিরভাগ মানুষ  তাদের ভালো চোখে দেখি না। কি তাদের অপরাধ? কেন তারা কর্মসংস্থান থেকে বঞ্চিত? তারা সমাজ তথা রাষ্ট্রের বোঝা হয়ে থাকতে চান না, তারা চান দেশবাসীর সুদৃষ্টি স্থায়ী কর্মসংস্থান। আসুন আমরা সবাই তাদের প্রতি শ্রদ্ধাশীল ও বিনয়ী হই।

এমএসএম / জামান

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার