ক্ষতিপূরণের দাবি আদায়ে নড়াইলের গোবরা বাজার ব্যবসায়ীদের মানববন্ধন
নড়াইল-ফুলতলা সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্ত গোবরা বাজারের ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বাড়ির মালিকদের আয়োজনে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে গোবরা বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন- সিংগাশোলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসেন আলী শেখ, শফিফুল ইসলাম শফিক, বিজয় রায়, রেজাউল করিম, জগদিস মজুমদার, চাঁদ আলী, জালাল উদ্দিন, নবীর আলী, অলিয়ার রহমান, সামছুর রহমান, ইমান আলী, মিনা বেগম, দিপালী বেগম, ফাতেমা বেগম, নার্গিস বেগমসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত শফিফুল ইসলাম শফিক বলেন, আমাদের সাড়ে ১৮ শতক জমির ওপর কয়েকটি দোকানঘর ও বসতবাড়ি রয়েছে। আমরা ২৫ বছর ধরে সরকারকে বাণিজ্যিক হারে খাজনা পরিশোধ করে আসছি। অথচ ক্ষতিপূরণ দেয়া হচ্ছে ডোবা, গর্ত, খাল এবং বাস্তুভিটা হিসেবে।
ক্ষতিগ্রস্ত আরো বলেন, নড়াইল-ফুলতলা সড়ক নির্মাণের ফলে গোবরা বাজারের প্রায় ৪০টি দোকান ও কয়েকটি বসতবাড়ি ভাঙ্গা পড়েছে। দীর্ঘ ২৫ বছর ধরে এসব দোকানে আমরা বিভিন্ন ধরনের ব্যবসা করে আসছি। বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে খাজনা দিয়ে আসছি। কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ক্ষতিপূরণ না দিয়ে ডোবা, গর্ত, খাল এবং বাস্তুভিটা দেখানো হচ্ছে। এতে কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে। অনেকে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর হারিয়ে পথে বসেছেন। সরকারের কাছে আমাদের জোর দাবি, ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে যেন আমরা যথাযথ ক্ষতিপূরণ পাই।
জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ফকরুল হাসান বলেন, সংশ্লিষ্ট কাগজপত্র দেখে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ন্যায্য প্রাপ্য (টাকা) বুঝিয়ে দেয়া হবে।
শাফিন / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied