সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা
সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে এক অসহায় বৃদ্ধকে সহায়তায় হাত বাড়ালেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। ফেসবুকে পোস্ট দেখেই ওই বৃদ্ধকে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন তিনি।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল মাঝিপাড়া এই তীব্র শীতে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর বসবাস করছেন ৯৮ বছর বয়সী বৃদ্ধ সুমন্ত বিশ্বাস। এটা দেখে বুধবার (১৯ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় সাহায্য চেয়ে পোস্ট করেন পরশ উজির। পোস্টটি নজরে আসে গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার। সঙ্গে সঙ্গে তিনি কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হানের সঙ্গে যোগাযোগ করে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা পৌঁছে দেন।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান বলেন, আমাদের পুলিশ সুপার মহোদয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে আমাকে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা পৌঁছে দিতে বলেন। আমরা এসে বৃদ্ধের এই মানবেতর বসবাস বিষয়টি দেখে সত্যি খুব মর্মাহত। তিনি যাতে একটি থাকার ঘর পান সে চেষ্টাও অব্যাহত রাখব।
গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি পরশ উজিরকে ধন্যবাদ দিয়ে এ ধরনের কর্মকাণ্ডে সব সময় পাশে থাকার অভিব্যক্তি প্রকাশ করেছেন।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied