ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

খুলনায় অগ্নিকাণ্ডে ৪৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ২১-১-২০২২ দুপুর ১:৫১

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকার মল্লিক সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটি ঘরের ৪৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস খুলনা সদর স্টেশনের সিনিয়র অফিসার মো. সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সর্বপ্রথম নিউ নুর ডেকোরেটরের গোডাউন ঘরে আগুনের সূত্রপাত হয়। এরপর পাশের একটি ফার্নিচারের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে ফায়ার সার্ভিসে খরব দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত পৌনে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে সংবাদ পান। ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিস সদস্যদের পাঁচ মিনিট সময় লাগে। এরমধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস সদর শাখার চারটি ইউনিট দুই ঘণ্টা ৪৫ মিনিট নিরলস চেষ্টা চালিয়ে আগুন নির্বাপণ করতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে তারা। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বৈদ্যুতিক গোলাযোগের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা