আরাজি ডুমুরিয়ায় ১৬ দলীয় ব্যাটমিন্টন খেলায় পাটকেলঘাটার জাহিদ-আবিদ জুটি চ্যাম্পিয়ন
খুলনার ডুমুরিয়া উপজেলার আরাজি ডুমুরিয়া গ্রামে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে ১৬ দলীয় ব্যাটমিন্টন খেলায় সাতক্ষীরার পাটকেলঘাটার জাহিদ-আবিদ জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। সন্ধ্যা ৭টায় স্থানীয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে খেলা শুরু হয়ে রাত ২টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়।
চূড়ান্ত পর্বের খেলায় বান্দার কাকন-অনিন্দ্য জুটিকে ২১-১৭ পয়েন্টে পরাজিত করে পাটকেলঘাটার জাহিদ-আবিদ জুটি চ্যাম্পিয়ন হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লুৎফর রহমান মোড়ল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা আব্দুল করিম হালদার, জাকির মোল্লা শাহজাহান শেখ, রফি মোড়ল, মহির মোড়ল, স্কুল শিক্ষক আব্দুর রউফ মোড়ল, জাফর মোড়ল, সুমন শেখ, রহমান মোড়ল প্রমুখ। খেলাটি পরিচালনা করেন মোজাম্মেল হক মোহন।
খেলাটির আয়োজক ছিলেন মোজাম্মেল হক মোহন, জাহাঙ্গীর মোড়ল, সোহাগ মোড়ল, শিহাব মোড়ল, মিম মোড়ল, ইয়াসিন আরাফাত ও ইলিয়াস মোড়ল।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা