ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শুভসংঘের উদ্যোগে কেশবপুরে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারীকে সন্মাননা প্রদান


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২১-১-২০২২ দুপুর ৪:২

যশোরের কেশবপুরে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ গাজীকে শুক্রবার (২১ জানুয়ারি) সকালে শুভসংঘের উদ্যোগে সন্মাননা প্রদান করা হয়েছে। শুভসংঘের সভাপতি খন্দকার শফির সভাপতিত্বে প্রেসক্লাবের হলরুমে ওই মুক্তিযোদ্ধাকে সন্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, শুভসংঘের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল মজিদ, বজলুর রহমান খান, এনামুল হক কাজল, অধ্যক্ষ ফারুকে আজম, জৈষ্ঠ্য সহ-সভাপতি বাসুদেব সেনগুপ্ত, সাধারণ সম্পাদক প্রবীর সরকার, যুগ্ম-সম্পাদক সুপ্রভাত বসু, প্রধান শিক্ষক প্রভাত কুণ্ডু, নির্বাহী সদস্য অলিয়ার রহমান, কামরুজ্জামান রাজু, কালের কণ্ঠের কেশবপুর প্রতিনিধি নূরুল ইসলাম খান।

১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ গাজী প্রথম কেশবপুর থানার পতাকা দণ্ডে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। তাকে স্মরণ রাখতে শুভসংঘ সম্মাননা স্মারক প্রদান করাসহ শীতের চাদর উপহার দেন। বর্তমান এ বীর মুক্তিযোদ্ধা অসুস্থ হয়ে উপজেলার সাতবাড়িয়া গ্রামের বাড়িতেই থাকেন। 

একই অনুষ্ঠানে কেশবপুর ‍উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধার সন্তান এম এম আরাফাত হোসেনকেও শুভসংঘের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন যুদ্ধকালীন সময়ের বিভিন্ন ঘটনা তুলে ধরে স্মৃতিচারণ করেন। 

এমএসএম / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক