ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মজিদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১-১-২০২২ বিকাল ৬:২৫
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়ের ৮নং ওয়ার্ডের মজিদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২১ জানুয়ারি) বাদ জুমা মসজিদ প্রাঙ্গণে মসজিদের জমি ওয়াকফ্দাতা মুহাম্মদ ইসহাকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
উক্ত সভায় মসজিদের জমি ওয়াকফ্দাতা মুহাম্মদ শামসুল ইসলাম, মনির আহমদ, মুহাম্মদ জাহাঙ্গীর সহ স্থানীয় মান্যগণ্য ব্যাক্তিবর্গদের উপস্থিতিতে ও সবার সম্মতিক্রমে আগামী ৩ (তিন) বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ১৪ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। 
 
এতে দুবাই প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ শাহজাহানকে সভাপতি এবং মুহাম্মদ মনির আহমদকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি পদে মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ ইদ্রিস, খানে আলম ও আবু বক্কর,  অর্থ সম্পাদক পদে ফৌজুল আমিন, সহ-অর্থ সম্পাদক পদে সেলিম উদ্দিন' কে মনোনীত করা হয়েছে। 
 
এছাড়াও কমিটিতে মুহাম্মদ ফরিদ, মুহাম্মদ তৈয়ব, মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ ফরিদকে কার্যকরী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

এমএসএম / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি