হাবিপ্রবিতে অনলাইনে চলবে ক্লাস-পরীক্ষা
করোনা ভাইরাস ও ওমিক্রন সংক্রমণ রোধে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ক্লাস ও পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সংগতি রেখে আপাতত আবাসিক হলসমূহ বন্ধ করা হচ্ছে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার।
শুক্রবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও হল সুপারবৃন্দের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়। বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সভাটি অনলাইনে অনুষ্ঠিত হয়।
সভার সিদ্ধান্তসমূহের ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক এখন থেকে আমাদের শিক্ষার্থীদের সকল ক্লাস ও পরীক্ষা কার্যক্রম অনলাইনে চলবে। তবে হলসমূহ আপাতত বন্ধ হচ্ছে না। শিক্ষার্থীদের কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। টিএসটির নিচতলা বন্ধ থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবহনের জন্য সকল বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ে চলমান ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হলে কোষাধ্যক্ষ জানান, ভর্তি কার্যক্রম কঠোর স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আমরা কোনো ছাড় দেব না। এছাড়া যেসব শিক্ষার্থী এখনো করোনার টিকা নিতে পারেনি, তাদের জন্য আমরা পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।
এমএসএম / জামান
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
Link Copied