ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

এবার ঠাকুরগাঁওয়ে কৃষকের ধান কেটে দিল ছাত্রদল


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৫-৫-২০২১ রাত ১০:২৯
জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ধান কেটে দিচ্ছেন কৃষকের। নারগুন ইউনিয়নে এক অসহায় কৃষকের দেড় বিঘা জমির ধান কেটে তার বাসায় তুলে দেন তারা।ধান কাটার শ্রমিক ও বৈরী আবহাওয়ার কারণে গরিব ও বর্গাচাষিদের পাকা ধান কেটে দিচ্ছেন তারা। মঙ্গলবার (২৫ মার্চ) থেকে সদর উপজেলার নারগুন ইউনিয়নের কৃষকের ধান কাটার মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন তারা।
 
ধান কাটতে আসা জেলা ছাত্ত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েস বলেন, এটা আহামরি কোনো বিষয় নয়। আমরা আদর্শিক রাজনীতি করি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভালোবাসার প্রতীক সোনার বাংলার ধান আজ নষ্ট হচ্ছে কেবল শ্রমিক আর বৈরী আবহাওয়ার কারণে। ধানের শীষের প্রতি আন্তরিক ভালোবাসায় ফসলের জমিতে শ্রম দিতে আসতে বাধ্য করেছে আমাদের।’
 
আরেক ছাত্রদল নেতা যুগ্ম-সাধারণ সম্পাদক রেজু বলেন, করোনা পরিস্থিতিতে জাতি এক ধরনের ক্রান্তিকাল পার করছে। এমন সংকটেই যদি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে না পারি, তাহলে আমাদের রাজনীতি অর্থহীন।
 
 
পৌর ছাত্রদলের আহ্বায়ক রিপন ইসলাম বাবু জানান, দলের নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে গরিব চাষিদের ধান কেটে দেয়ার উদ্যোগ নিয়েছি। জমি থেকে ধান কাটায় অংশগ্রহণ করেন ছাত্রদল নেতাসহ ৩০ জন স্বেচ্ছাসেবী।
 
কৃষক জানান, ধান কাটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। হঠাৎ ছাত্রদলের নেতাকর্মীরা ধান কাটতে আসবে বিশ্বাসই হচ্ছিল না। যেখানে দ্বিগুণ পারিশ্রমিক দিয়ে শ্রমিক পাওয়া যাচ্ছে না, সেখানে তারা শুধু পানি পান করানোর বিনিময়ে আমার দেড় বিঘা জমির ধান কেটে দিয়েছেন। এছাড়া ধান বাসায় পৌঁচ্ছায় দিয়েছেন তারা। তাদের পাশে পাওয়ায় সত্যিই আমরা আনন্দিত।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- সম্পাদক সুমন, সদস্য সচিব সৌরভ হালদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজু, সদস্য সচিব আবু সায়ীদ, যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কোভিদসহ নারগুন ইউনিয়ন ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়