বিধিনিষেধের মধ্যে যেভাবে চলবে খুলনা বিশ্ববিদ্যালয়
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে খুলনা বিশ্ববিদ্যালয়ের চলমান সশরীরে শিক্ষাকার্যক্রম আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় শিক্ষাকার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনলাইনে অব্যাহত থাকবে।
২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা ওই সময় (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত স্থগিত করা হয়েছে। একই সাথে প্রথম বর্ষের রেজিস্ট্রেশন ও শূন্য আসনে ভর্তিও বন্ধ থাকবে। এ ব্যাপারে সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ে অফিসসমূহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সীমিত পরিসরে চলবে। তবে জরুরি সেবাসমূহ (বিদ্যুৎ,পানি, মেডিকেল, নিরাপত্তা, এস্টেট, ইন্টারনেট, আইসিটি ইত্যাদি) যথারীতি চালু থাকবে।
এছাড়া করোনাভাইরাস সংক্রমণের কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা, সমাবেশ ও জনসমাগম না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জরুরি এক সভা উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে শুক্রবার (২১ জানুয়ারি) বেলা ৪টায় অনলাইনে অনুষ্ঠিত হয়।সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট ও পরিচালকবৃন্দ সংযুক্ত ছিলেন।
জামান / জামান
আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক
ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ
৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক
পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ
মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে
বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন
কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম
বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি
মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ