রাতে কম্বল নিয়ে শীতার্ত পথচারীদের পাশে পাংশা প্রেসক্লাব
রাজবাড়ীর পাংশা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পাংশা প্রেসক্লাবের সভাপতি এসএম রাসেল কবিরের নেতৃত্বে শুক্রবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে মোটরসাইকেলযোগে পথচারীদের মাঝে কম্বল বিতরণ করেন পাংশা প্রেসক্লাবের সদস্যরা।
পাংশা শহরের কালিবাড়ী মোড়, রেলওয়ে স্টেশন, টেম্পোস্ট্যান্ড, কাঁচাবাজার ও হাসপাতালসহ শহরের বিভিন্ন স্থানে রাতযাপন করা ছিন্নমূল ও শীতার্ত পথচারীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় পাংশা প্রেস ক্লাসবের সভাপতি এসএম রাসেল কবির বলেন, রাতে পথ চলার সময় এই জায়গাগুলোতে কিছু অসহায় মানুষকে দেখা যায়। এই প্রচণ্ড শীতে তাদের রাতযাপন করা কষ্টসাধ্য ব্যাপার। এজন্য আমরা রাতে কম্বল বিতরণ করছি।
এ সময় উপস্থিত ছিলেন- পাংশা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রশিদ, সহ-সভাপতি মো. শামীম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রতন মাহমুদ, আপ্যায়ন সম্পাদক আল-আমিন হোসেন, ক্রীড়া সম্পাদক আকাশ মাহমুদ, সহ-প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য সৈয়দ মেহেদি হাসান ও রাজু আহমেদ। এছাড়াও প্রেসক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জামান / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন