নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক আটক
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। শনিবার (২২ জানুয়ারি) সকালে মো. তাগবির ইসলাম (২২) নামে ওই যুবককে গাঁজাসহ হাতেনাতে আটক করে পুলিশ। আটককৃত তগবির রহমান যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের এনায়েত সরদারের ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরির্দশক (এসআই) সঞ্জীব ঘোষের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা ব্রিজের পাশে মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয়ের সময় মাদক কারবারি মো. তাগবির ইসলামকে আটক করেন। পরে তার হাতে থাকা বাজারের ব্যাগে তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিমুল কুমার দাস বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
জামান / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন