মুজিবনগরে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
ভোলার চরফ্যাসন উপজেলা মুজিবনগর ইউনিয়নে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন উদ্যোগে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করেছে সংগঠনের চরফ্যাসন কমিটি। দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের স্বনামধন্য মানবাধিকার সংগঠন চরফ্যাসন উপজেলা কমিটি।
মুজিবনগর ইউনিয়নের চরমোতাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলায় ১, ২, ৩নং ওয়ার্ডের গরিব, অসহায় মানুষের মাঝে শীতবন্ত্র ও মাস্ক বিতরণ করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন চরফ্যাসন উপজেলা কমিটি। ইতিপূর্বে সংগঠনটি উপজেলার বিভিন্ন থানায় দুই শতাধিক কম্বল ও মাস্ক বিতরণ করে করোনা মহামারী পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে অনুদান দিয়েছে।
সংগঠনটি ছাত্র এবং অবহেলিত জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণের সময় করোনা মহামারী সম্পর্কে বিস্তারিত তুলে ধরে নানামুখী যুগান্তকারী উদ্যোগও গ্রহণ করেছে।
সংগঠনের চেয়ারম্যান সামসুদ্দিন হাওলাদারের নেতৃত্ব একঝাঁক মানবাধিকারকর্মীসহ আজ সকাল ১০টার দিকে বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর ইউনিয়ন পরিষদের সফল জনপ্রিয় চেয়ারম্যান আবদুল ওয়াদুদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন- মাহমুদা খানম মিলি কো-চেয়ারম্যান বরিশাল বিভাগীয় কমিটি, লুতফর রহমান পণ্ডিত, চেয়ারম্যান ভোলা জেলা কমিটি, সাহে আলম মিয়া, ভাইস চেয়ারম্যান চরফ্যাসন উপজেলা কমিটি, মোবারক হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক চরফ্যাসন উপজেলা কমিটি, বসার মিয়া প্রমুখ।
সংগঠনের মুখ্য উদ্দেশ্যে হলো বিভিন্ন জেলার অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ-কষ্ট লাঘব করা। শুধু তাই নয়, আমরা বিশেষ করে এতিম, অসহায় গরিব মেধাবী শিক্ষার্থীদের সাহায্য সহযোগিতা করে থাকি ও আইনি সহায়তা পরামর্শ প্রদান করছি।
প্রধান অতিথি সকল বিত্তবানদের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
জামান / জামান
গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
জাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বামপন্থীদের অবস্থান কর্মসূচি
জাতীয় আইনগত সহায়তা দিবসে তরুণদের প্রতিনিধি রাবি শিক্ষার্থী
সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি
ইবিতে হযরত ফাতেমা (রাঃ) কে নিয়ে কটুক্তি
ডিআইইউ-তে ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা
প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি দিবসে গবির শিক্ষার্থীদের ব্যস্ত দিন
শেকৃবিতে তিন দিনে ভর্তি ৪১৪ শিক্ষার্থী, ফাঁকা ২৯১ আসন
কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে শেকৃবি-হকৃবি’র সমঝোতা চুক্তি
চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম
রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব
ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী