পটিয়ায় বালুবোঝাই পিকআপ-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামের পটিয়া পৃথক দুই সড়ক দুর্ঘটনায় হতাহত হয়েছে ৮ জন। এর মধ্যে একজন মারা গেছেন। চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার শ্রীমাই ব্রিজ এলাকায় বালু বোঝাই পিকআপ ও সিএনজির সাথে এবং উপজেলার হাইদগাঁও বিওসি রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। শনিবার সকালে ১১টার দিকে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে পিকআপ সিএনজির সংঘর্ষে মারা গেছেন মোটরসাইকেল গ্যারেজের মেকানিক সুজন চৌধুরী প্রকাশ ধনা (৪৫)। তিনি উপজেলার হাইদগাঁও দীজমনি চৌধুরীর পুত্র। উক্ত ঘটনায় আহত হয়েছেন আবু আহমদ (৬০), সালমা (১৫), সানজানা (১৮)।
একই দিন সকালে হাইদগাঁও বিওসি রোডে মোটরসাইকেল ও বাই সাইকেলের মুখোমূখি সংঘর্ষে সবুজ (১৫), তারেক (১৮), ইসমাইল (২০) ও ইমন (১৫) আহত হয়েছে। তাদের মধ্যে ইমন, সবুজ ও আবু আহমদকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, পটিয়া সদর থেকে একটি সিএনজি চন্দনাইশের দিকে যাচ্ছিল। গাড়িটি শ্রীমাই ব্রিজ এলাকায় পৌছলে আরেকটি সিএনজিকে ওভারটেক করতে গিয়ে বালুবাহী একটি পিকআপের (চট্টমেট্রো শ ১১-১৫০৪) সামনে পড়ে যায়। এ সময় পিকআপের সঙ্গে ধাক্কা লেগে ধুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম হতাহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সুজন মারা যায়।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সুমন জানান, বালু নিয়ে শ্রীমাই খাল থেকে পিকআপটি পটিয়া অভিমুখে আসছিলো। এসময় চন্দনাইশগামী সিএনজিটি আরেকটি সিএনজিকে ওভারটেক করতে গিয়ে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় সিএনজি চালকের পাসের আসনে বসা সুজন চৌধুরী ধনা মাথায় গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেয়া পথে সে মারা যায়। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, দুর্ঘটনার পর পরেই ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালান। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এরপর পিকআপ ও সিএনজি গাড়িটি উদ্ধার করা হয়।
জামান / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি