ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

রোববার থেকে প্রশাসনের অভিযান

মোংলায় হঠাৎ বেড়েছে করোনা সংক্রমণ


মোংলা প্রতিনিধি  photo মোংলা প্রতিনিধি
প্রকাশিত: ২২-১-২০২২ বিকাল ৬:৫৭

বাগেরহাটের মোংলায় হঠাৎ করে আবারো বেড়েছে করোনা সংক্রমণের হার। শনিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসর্গ নিয়ে পরীক্ষা করাতে আসা চারজনের মধ্যে তিনজনেরই করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এতে শনিবারের করোনা সংক্রমণের হার শতকরা ৭৫ ভাগ বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস।

তিনি বলেন, শনিবারে করোনা ভাইরাস পজেটিভ শনাক্তরা হচ্ছেন রাজিয়া বেগম (২৫), পারভীন বেগম (৪২) ও শাহেরা বেগম (৫৫)। এদের মধ্যে শাহেরা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বাকীরা তাদের নিজ বাড়ীতে রয়েছেন। এর আগে বৃহস্পতিবার একজনের করোনা পরীক্ষায় ওই একজনই করোনা পজেটিভ শনাক্ত হন বলেও জানান তিনি।

এদিকে মোংলায় হঠাৎ করে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বিষয়ে ডা. জীবিতেষ আরে বলেন, মাঝে করোনা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসার পর মানুষ ব্যাপকভাবে অসচেতন হয়ে পড়েছিলো। আগেও এবং এখনও অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই, সামাজিক দূরত্ব নেই, কেউ মানছে না বিধি নিষেধও। যার কারণে মুলত সংক্রমণ বাড়ছে। তাই বড় বিপদ আসার আগেই আমাদের সকলকে যে যার জায়গা থেকে সাবধান ও অধিক সচেতন হতে হবে। 

উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার বলেন, প্রতিদিনই নানাভাবে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। তাতেও সচেতনতা বাড়ছেনা। তাই ২৩ জানুয়ারী  রবিবার থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। সে সময় কেউর কোন ধরণের অজুহাত মেনে নেয়া হবে না।

জামান / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক