ঠাকুরগাঁওয়ে নেশাজাতীয় ট্যাবলেট বিক্রির দায়ে ফার্মেসির মালিক-কর্মচারী গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ সিন্টা ট্যাবলেট বিক্রির সময় এক ওষুধের দোকানদার ও কর্মচারীকে গ্রেফতার করে পুলিশ। গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) রাতে সদর হাসপাতালের সামনে নিরাপদ ডায়াগনস্টিক সেন্টারের নিচতলার ঠাকুরগাঁও মেডিকেল হল নামে দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। সদর থানার এসআই মুকুল চন্দ্র সেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, সদর থানার একটি জিডির সূত্র ধরে ওই দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর হাসপাতালের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঠাকুরগাঁও মেডিকেল হলে গিয়ে ট্যাপেনটাডল আইএনএন গ্রুপের ৭০ পিস সিন্টা ট্যাবলেটসহ (নেশাজাতীয় মাদক) দোকানের মালিক পৌর শহরের সরকারপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিব (৩৫) ও কর্মচারী সদর উপজেলার চৌদ্দহাত কালিতলা এলাকার সমারু রায়ের ছেলে শুভ কুমার রায়কে (২০) গ্রেফতার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাদের ২ জনকে জেলহাজতে প্রেরন করা হয়।
জামান / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ