খালিয়াজুরীতে ইউ,পি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রতিবন্ধী আউয়াল মিয়া
ষষ্ঠ ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলাধীন মেন্দিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নুরপুর বোয়ালী গ্রামের নুরুদ্দীন চৌধুরীর বড় ছেলে মো. আউয়াল মিয়া। ছয় ভাই বোনের মধ্যে তিনিই বড়। শারীরিক প্রতিবন্ধী, বিএ অধ্যয়নরত মো. আউয়াল মিয়া অত্র ওয়ার্ডে আপেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ বিষয়ে প্রতিবন্ধী আউয়াল মিয়ার সাথে কথা বলে জানা যায়, মানব সেবা কিম্বা অসহায় মানুষের জন্য কিছু করতে পারা আমার ছোট বেলা থেকেই অভ্যাস। কিন্তু নিজের পারিবারিক সচ্ছলতা না থাকায় আমার পক্ষে মানুষের জন্য কিছু করে উঠতে পারি না। নিজে চলাচলের সুবিধার জন্য ইউনিয়ন পরিষদের কাছে ট্রাইসাইকেল চেয়ে ব্যর্থ হয়ে নিজেই প্রতিজ্ঞা করেন আমি নিজের যোগ্যতায় ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে চাই। জনগণ যদি আমাকে এই পদে নির্বাচিত করেন তাহলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু না কিছু করতে পারব।
প্রতিবন্ধী আউয়াল মিয়া আরো বলেন, আমি সোজা হয়ে হাঁটতে পারি না। তাই ইউনিয়ন পরিষদে একটি ট্রাইসাইকেলের জন্য চেয়ারম্যানের শরণাপন্ন হই। তাতে কোনো কাজ হয়নি। আমার মতো এমন অনেক অসহায় মানুষ আছে, তারা সে জায়গা পর্যন্ত পৌঁছতে পারে না। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই তাহলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করতে পারব।
নির্বাচনের জয়ের ব্যপারে আউয়াল মিয়া আশাবাদ ব্যক্ত করে বলেন, এলাকার সাধারণ ভোটার আমাকে সাহস দিচ্ছেন। দলমত নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশা আল্লাহ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেন্দিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬৩৭টি। এই ওয়ার্ডে মোট ৬ জন ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খালিয়াজুরী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা বেড়েছে। তাতে হিজড়াসহ সকল ধরনের জনসাধারণ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করছেন। তাছাড়া সকল শ্রেণির মানুষেরই নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার রয়েছে।
তিনি আরো বলেন, গত ২৬ ডিসেম্বর খালিয়াজুরীতে একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হয়েছি। আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনেও তার ব্যত্যয় ঘটবে না। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। কোনো ধরনের অনিয়ম ও আচরণবিধি লংঘন করলে কোনো ছাড় দেয়া হবে না।
প্রতিবন্ধীর নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে নির্বাচন কর্মকর্তা আরো বলেন, খালিয়াজুরীতে এই প্রথম কোনো প্রতিবন্ধী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জামান / জামান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ