ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

শ্রীমঙ্গলে ছাত্র-যুবকদের বিরুদ্ধে মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন


শ্রীমঙ্গল প্রতিনিধি photo শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১-২০২২ দুপুর ৩:১১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে  প্রতিহিংসার জের ধরে ইভটিজিং এর অভিযোগ তুলে গ্রামের যুবকদের বিরুদ্ধে মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গ্রামবাসী। রোববার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার ভুনবীর ইউনিয়নের স্থানীয় ভুনবীর চৌমহনা পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়ে। এতে আলীশারকুল গ্রামের শত শত নারী-পুরুষ অংশ নেন।

জানা গেছে, গত বুধবার গোপেন্দ্রগঞ্জ বাজারে গেলে স্কুলের এক ছাত্রীকে উত্ত্যক্তর ঘটনার প্রতিবাদ করার জের ধরে কয়েক যুবক দশম শ্রেণির ছাত্র তারেক মিয়ার ওপর সন্ত্রাসী হামলা করে। এম অভিযোগ এনে তারেক মিয়ার পিতা আব্দুল মালেক গ্রামের ১৪ ছাত্র যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়া আলীশারকুল গ্রামের আব্দুল আহাদ নামে এক যুবক অভিযোগ করে বলেন, স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মূলত গেল ইউপি নির্বাচনে ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদকে ভোট না দেয়ায় তিনি কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে গ্রামের যুব ও ছাত্রদের নামে হয়রানীমূলক মিথ্যা মামলা করিয়েছেন। আহাদ বলেন, এই মামলা তার কর্মজীবী ও স্কুলছাত্র তিন ভাতিজাকে আসামি করা হয়েছে, তারা এখন ঘরছাড়া। নায়ারায়ণগঞ্জে মেঘনা গ্রুপে কর্মরত গ্রামের এক শ্রমিককেও আসামি করা হয়েছে।

একই কথা বলেন নাছির মিয়া নামে এক ব্যবসায়ী। তিনি বলেন, আমার এক ভাগ্নে মো. নাজু মিয়া সাতগাও উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র-তাকে দশরথ স্কুলের ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মামলায় আসামী করা হয়েছে।

জয়নাল মিয়া নামে এক গ্রামবাসী জানান, নির্বাচনে রশিদ মিয়ার বিপক্ষে ঘোড়া মার্কায় ভোট দেয়ার কারণে তার কলেজ ছাত্র ছেলে রাজুর মিয়াকে মামলায় ফাঁসানো হয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে অন্যন্যের মধ্যে ইউসুফ মিয়া, কবির মিয়া, কালা মিয়া, নাছির মিয়া, রুবেল মিয়া, তাজু মিয়া বক্তব্য রাখেন। এ সময় তারা গ্রামের যুবক ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবী জানান।

এ ব্যাপারে ভুনবীর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, শ্রীমঙ্গল উপজেলার সব কয়েকটি ইউনিয়নে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর নির্বাচনী প্রতিহিংসা বলে কোন কথা নেই। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো অংশ হিসেবে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। 

জামান / জামান

নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন

শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

কোটি টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলে ‘ফেন্সি মাহাবুব’, ১৯ দিনেই অব্যাহতি

​রাণীনগরে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ,দুই ব্যবসায়ীর অর্থদণ্ড

কুড়িগ্রামে যুবশক্তির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

অবৈধভাবে গাছ কর্তনের অভিযোগে বাগান ম্যানেজারের বিরুদ্ধে মামলা

টানা বৃষ্টিতে বারহাট্টার জনদুর্ভোগ চরমে

চট্টগ্রাম বিভাগে বন্যা : প্রাণহানি বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি

নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, চার উপজেলায় পানিবন্দি ৮ লাখ মানুষ

মানববন্ধনের পর ইসলামপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড