ধামইরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৪ আরোহী নিহত
নওগাঁর ধামইরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের চার আরোহী নিহত হয়েছেন। রোববার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক সড়কের হরতকীডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নানাইচ গ্রামের গোলজার হোসেনের ছেলে আবু সুফিয়ান (১৮), একই গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে আব্দুস সালাম (৩০), উপজেলার জাহানপুর গ্রামের মিনহাজুল (২৮) ও একই গ্রামের সজল (৩৫)। তারা সবাই সবজি ব্যবসায়ী।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা জানান, রোববার রাতে ধামইরহাট উপজেলায় বাজার শেষে একই মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক সড়কের হরতকীডাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবু সুফিয়ান এবং আব্দুস সালামের মৃত্যু হয়। বাকি দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদেরও মৃত্যু হয়।
তিনি আরো জানান, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।
জামান / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন