চট্টগ্রামে করোনা শনাক্তের হার প্রায় ৪০ শতাংশ
চট্টগ্রামে নতুন করে আরও ৯৮৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৯৫ শতাংশ। সোমবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে রোববার আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ২৬ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১১টি ল্যাবে ২ হাজার ৪৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৯৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৭৭ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ৩১২ জনের মধ্যে লোহাগাড়ার ৭, সাতকানিয়ার ২২, বাঁশখালীর ৫, আনোয়ারার ৮, চন্দনাইশের ২১, পটিয়ার ৬২, বোয়ালখালীর ১৪, রাঙ্গুনিয়ার ১৮, রাউজানের ৩৪, হাটহাজারীর ৪৪, ফটিকছড়ির ২১, মিরসরাইয়ের ৮, সীতাকুণ্ডের ৪৪ ও সন্দ্বীপ উপজেলার ৪ জন রয়েছেন।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ১১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮১ হাজার ৮৬১ জন। বাকি ৩০ হাজার ২৫১ জন বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৭২৮ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১৫ জনের।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
জামান / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি