লোহাগাড়ায় মাদরাসা শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড মাসুদ রানা
নড়াইলের লোহাগাড়ায় ১৭ বছর বয়সী মাদরাসা শিক্ষার্থী সাবেকুন্নাহারের বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তথা এসিল্যান্ড মো. মাসুদ রানা। রোববার (২৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের তাতীপাড়া সংলগ্ন নাসিম পার্ক কমিউনিটি সেন্টারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মাসুদ রানা। এ সময় অভিভাবকের কাছ থেকে মুচলেকা নিয়ে ২০০০ টাকা জরিমানা করা হয় এবং বিয়ে বন্ধ করে দেওয়া হয়।
জানা যায়, কলাউজান ৮নং ওয়ার্ডের বাসিন্দা মফিজুর রহমানের কন্যা সাবেকুন্নাহার (১৭)'র সাথে পুটিবিলার গৌড়স্থান এলাকার মুহাম্মদ আব্দুস সবুরের পুত্র প্রবাসী মুহাম্মদ আলমগীর(৩০) এর বিবাহ ঠিক হয়। নির্ধারিত তারিখ অনুযায়ী ২৩ জানুয়ারী নাসিম পার্ক কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন চলছিল। স্থানীয়দের মাধ্যমে বাল্য বিবাহের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিভাবককে ২ হাজার জরিমানা করা হয়েছে এবং বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানা জানান, সরকারী আইনে অপ্রাপ্তবয়স্ক কন্যার বিয়ে দেয়ার আয়োজন করছিল তার পরিবার। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক ও স্থানীয় মেম্বার এর উপস্থিতিতে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না বলে অভিভাবকদের কাছ থেকে মুছলেখা নেয়া হয় এবং নগদ জরিমানা করা হয়।
তিনি আরও জানান, অভিযানকালে চেয়ারম্যান, মেম্বার, অভিভাবক ও স্থানীয় লোকজনকে বাল্য বিয়ের বিরুদ্ধে সচেতন করা হয় এবং এব্যাপারে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বলা হয়েছে। কাজী সাহেবরা বাল্য বিয়ে রেজিস্ট্রি করলে লাইসেন্স বাতিল করে জেল জরিমানা করা হবে এবং বাল্য বিয়ের সাথে জড়িত ও সহায়তাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানকালে পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, লোহাগাড়া থানার এসআই নুরুন্নবী, উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী, নয়ন দাশ ও থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
জামান / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ