র্যাবের হাতে ভুয়া র্যাব সদস্য গ্রেফতার
কক্সবাজারে উখিয়া বালুখালী এলাকায় র্যাব পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হয়েছে সুমন মুন্সি নামের এক ব্যাক্তি। গ্রেফতার সুমন মুন্সি (৩০) গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার রাজপাট ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের আকবর আলী মুন্সির ছেলে।
গতকা রোববার (২৩ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী।
তিনি জানান, উখিয়া বালুখালীতে বিভিন্ন দোকানে র্যাবের ভুয়া আইডি কার্ড ও জ্যাকেট ব্যাবহার করে চাঁদাবাজি করে আসছে সুমন মুন্সি নামের এক ব্যাক্তি। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি টিম উক্ত স্থানে পৌঁছালে পালিয়ে যেতে চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। এ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশি চালিয়ে একটি র্যাবের ভূয়া আইডি কার্ড, একটি হ্যান্ডকাপ ও চাঁদাবাজি করে আদায়কৃত একটি স্বর্ণের চেইন, একিটি স্বর্ণের রিং এবং নগদ ৪ হাজার ১শ টাকা উদ্ধার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী জানায় সে একজন চাকরিচ্যুত সাবেক সেনা সদস্য এবং সে দীর্ঘদিন যাবত র্যাব পরিচয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে অর্থ ও সম্পত্তি আদায় করে আসছে।
গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
জামান / জামান
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা