পাংশায় সড়ক দুর্ঘটনার অভিযোগে স্কুলছাত্রকে মারপিট
রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনার অভিযোগ এনে দশম শ্রেণির স্কুলছাত্রকে মারপিট করে নগদ অর্থ ও মোবাইল কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে আবু সালেহিন (১৭) নামের দশম শ্রেণির এক স্কুলছাত্র ৫ দিন যাবৎ পাংশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পাংশা উপজেলার পৌর শহরের কুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সালেহিন কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের প্রবাসী বাবুল মণ্ডলের ছেলে। সে ধামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
আবু সালেহিন জানায়, বিসমিল্লাহ টেইলার্সের বকেয়া টাকা পরিশোধ করতে বাড়ি থেকে পাংশার উদ্যেশ্যে রওনা হই। কুরাপাড়ার মধ্যে এলে আমার মোটরসাইকেলের সামনে দিয়ে দ্রুতগতিতে একটি মেয়ে দৌড় দেয়। এমতাবস্থায় আমি গাড়ি ব্রেক করে দাঁড়ালে আমার গাড়ির সাথে মেয়েটির ধাক্কা লেগে পড়ে যায়। আমি গাড়ি থেকে নেমে মেয়েটিকে উঠিয়ে নাম-পরিচয় জানতে চাই। এমন সময় মেয়েটির ভাই রাসেল এসে কাঠের বাটাম দিয়ে আমাকে এলোপাতাড়ি মারপিট করে ও আমার মোটরসাইকেল ভাংচুর করে। এ সময় আমার কাছে থাকা নদগ ১২ হাজার টাকা ও আমার ব্যবহৃত একটি মোবাইল (আই ফোন এইট প্লাস) ফোন ছিনিয়ে নেয়। পরে আমার বন্ধু এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন বালে জানান সালেহিনের মা শিউলি খাতুন।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরুণ কুমার পাল বলেন, সালেহিন গত বুধবার বিকেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আসে। তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ঠোঁটের নিচে কাটা জায়গায় চারটি সেলাই দেয়া হয়েছে এবং ডান হাতের হাড় দুই জায়গা ভেঙে গেছে। এমতাবস্থায় হাসপাতালে ভর্তি হয় চিকিৎসাধীন রয়েছে।
সোমবার সরেজমিনে গেলে ঘটনার অভিযুক্ত রাসেল ও রনিকে পাওয়া যায়নি। এ সময় ঘটনার প্রত্যক্ষ্যদর্শীরা জানান, মোটরসাইকেল দুর্ঘটনার সময় দুজনই আহত হয়। তবে মেয়েটির ভাই রাসেল মোটরসাইকেল আরোহীকে মারপিট করে এবং প্রতিবেশী রনি এসে মোটরসাইকেল ভাংচুর করে।
আহত মেয়ে ও অভিযুক্ত রাসেলের বাবা মো. হাতেম বলেন, এ ঘটনায় আমার মেয়ে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমার ছেলের কাছে শুনেছি মোবাইল ও টাকা ছেনতাই করা হয়নি।
এ বিষয়ে পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামান / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন