ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে রেল দুর্ঘটনা

আমার দুই সন্তানের বায়না কে পূরণ করবে


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৪-১-২০২২ দুপুর ৩:৩২

চাঁপাইনবাবগঞ্জে রেল দুর্ঘটনায় ৩ জন নিহত হন। এ ঘটনায় নিহত হন আমনুরার নাইমুল হোসেন। পেশায় তিনি মাছ ব্যবাসায়ী। সোমবার (২৪ জানুয়ারি) সকালে আলীনগরের হাজির মোড়ে ট্রেনের ধাক্কায় নিহত হন নাইমুল। মৃত নাইমুলের লাশ নিতে এসেছিলেন তার স্ত্রীসহ দুই সন্তান। তার দুই সন্তান সুরভী (৪) আর আজিম (৭) বাবাকে হারিয়ে শোকে মাতম করছে। তারা হাউমাউ করে কান্না করছে।

নাইমুলের স্ত্রী জানান, মাছ বিক্রি করে বাড়ি আসার কথা ছিল। তার জন্য সকালের খাবারও প্রস্তুত করে রেখেছিলাম। কিন্ত আর খাবার খাওয়ার কেউ নেই। আমার দুটো সন্তান কাকে বাবা বলবে। তাদের শখ-আহ্লাদের বায়না কে পূরণ করে দিবে? তাদের যে আর কেউ রইল না।

জেলা প্রশাসক নাইমুলের স্ত্রীকে ২৫ হাজার টাকার একটি খাম ধরিয়ে দিলে তিনি বলেন, স্যার আমার স্বামীতো আর ফিরে আসবে না। এ টাকার জন্যই তো তার জীবন গেছে। আমাদের দেখবে কে?

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে নিরাপত্তা বিভাগের কর্মকর্তা নাসিম জানান, সকালে সিক্সডাউন ট্রেনটি ঈশ্বরীর উদ্দেশ্যে রওনা হয়। আলীনগর রেলগেট থেকে হাজির মোড়ে যাওয়ার সময় ট্রেনটি হর্ন বাজায়। এ সময় দুর্ঘটনাকবলিত ভটভটিটি দ্রুতগতিতে চালিয়ে আসছিল। চালক হয়তো ভাবছিল ট্রেন আসার আগেই রেললাইন পার হতে পারবে। কিন্তু তখনই ট্রেনটি ভটভটিতে ধাক্কা দেয়। এ ঘটনায় ভটভটির চালক ভূতপকুর মহল্লার শেহের আলী ও ফুলচানসহ ৩ জন নিহত হন।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার