ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

খালিয়াজুরীতে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্নের পথে 


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২৪-১-২০২২ দুপুর ৪:২২

আগামী ৩১ জানুয়ারি সাধারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোণার খালিয়াজুরীর দুইটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করতে চলেছেন  বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান। ২৪-২৫ জানুয়ারি খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ে সকল প্রিজাইডিং, সহ প্রিজাইডিং ও পোলিং এজেন্টডের ইভিএম( ইলেকট্রনিক ভোটিং মেশিন)  বিষয়ে দুই দিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে সকল প্রিজাইডিং, সহ-প্রিজাইডিং ও পোলিং এজেন্ট অংশগ্রহণ করেছেন। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, আগামী ৩১ জানুয়ারি ১ নং মেন্দিপুর ও ৩ নং খালিয়াজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ২০ টি কেন্দ্রে ই ভি এম  পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই লক্ষেই দুই দিন ব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে জেলার প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।  ইভিএমে ভোট গ্রহণে ফিঙ্গার প্রিন্টে ভোট গ্রহণের সমস্যা সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কর্মকর্তা বলেন ভোট গ্রহণে সকল ধরণের প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। কারো ফিঙ্গারে কোন সমস্যা দেখা দিলে ভোটার নাম্বার অথবা আইডি নাম্বার দিয়েও ভোট নিতে পারব তাতে কোন সমস্যা হবে না। তাছাড়াও আগামী ২৯ জানুয়ারী ২০ টি ভোট কেন্দ্রে প্রশিক্ষণ প্রাপ্ত লোক দিয়ে মক ভোটিং করা হবে যাহাতে সাধারণ ভোটার ভোট দিতে কোন ধরনের সমস্যা না হয়। 

আগামী ৩১ জানুয়ারী অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সকল আইন শৃংখলা রক্ষা কারী বাহিনী ও উপজেলা প্রশাসন সদা তৎপর থাকবে বলে তিনি জানান।  ইউনিয়ন পরিষদ নির্বাচনে খালিয়াজুরী ইউনিয়নে ১০ হাজার ৬২৫  জন ও মেন্দিপুর ইউনিয়নে১৭ হাজার ৪০৬ জন মোট ২৮ হাজার ৩১ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। 

জামান / জামান

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন