ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মোংলায় সংখ্যালঘুর চিংড়ি ঘের লুট, গৈঘরে আগুন দেয়ার অভিযোগ


মোংলা প্রতিনিধি  photo মোংলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১-২০২২ বিকাল ৫:৩০

মোংলায় এক সংখ্যালঘুর চিংড়ি ঘেরের মাছ লুট ও ওই ঘেরের গৈঘরে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে।উপজেলার মিঠাখালী ইউনিয়নের চৌরিডাঙ্গা গ্রামের সাতপুকুর এলাকায় রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার মান্নান শেখের ছেলে হুমায়ূন কবির (৪০) ও মৃত সৈয়দ আহম্মদ মীরের ছেলে রেজাউল ইসলাম মীর (৪৫) সহ অজ্ঞাত আরো ৭/৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রনজিৎ মিস্ত্রি। 

মোংলা থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, গত শনিবার রনজিৎ মিস্ত্রির চিংড়ি ঘের থেকে হুমায়ূন কবির ও রেজাউল মীরসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এক লাখ ৭০ হাজার টাকার মাছ লুটে নেয়। এ ঘটনায় রনজিৎ বাঁধা দিলে তাকে হুমকি-ধামকি দিয়ে বীরদর্পে ওই এলাকা ত্যাগ করেন তারা। এ ঘটনা এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানালে তাতে ক্ষিপ্ত হয়ে পরদিন রবিবার (২২ জানুয়ারি) গভীর রাতে অভিযুক্ত হুমায়ুন ও রেজাউল ওই ঘেরের গৈঘরে আগুন দেয়। 

এদিকে এ ঘটনায় অভিযুক্ত হুমায়ুন ও রেজাউলের বক্তব্য জানতে তাদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

এ বিষয়ে মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল বলেন, ভুক্তভোগীদের কাছে ঘটনার বর্ণনা শুনেছি, এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচারের দাবী করছি। 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। 

জামান / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক