ই-কমার্স প্রতিষ্ঠান এসবিএন লিমিটেডের বিরুদ্ধে প্রতারণা মামলা
টাকা নিয়ে পণ্য না দেওয়া ও জাল জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ডকুমেন্ট তৈরি করে কোম্পানির পরিচালক করার অভিযোগে মামলা হয়েছে ই-কমার্স কোম্পানি এসবিএন লিমিটেড এর এমডি,চেয়ারম্যান ও এক পরিচালকের বিরুদ্ধে। আজ সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিট্রেট জুয়েল দেব এর আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী মো.সাহাব উদ্দিন।আদালত মামলাটি গ্রহণ করে সিআইডি কে তদন্তের নির্দেশ দেন।
মামলা সুত্রে জানা যায়, নবান্ন গ্রুপ ও কিউব ফার্সাসিটিক্যাসের উৎপাদিত বিভিন্ন ভোগ্য পণ্য দেওয়ার কথা বলে বাদি,বাদির আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের কাছ থেকে ১২২৮ টি একাউন্ট বাবদ ১৮ লক্ষ ৪২ হাজার টাকা গ্রহণ করে।পরে পণ্য না দিয়ে প্রতিটি একাউন্টের বিপরীতে ১০ থেকে ১৫ টাকা করে দৈনিক লাভ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। যা নগদ, বিকাশ ও ব্যাংকের মাধ্যমে ক্যাশ করা যাবে বলে জানান।কিন্তু একাউন্টে জমা টাকা ক্যাশ করে না দিয়ে মালিক পক্ষ গা ঢাকা দেয়। বারবার বলার পর কোম্পানির এমডি সুশান্ত বাবুল নাথ তপু, চেয়ারম্যান শুকান্ত বাবুল নাথ,পরিচালক শ্রীমতি কানা দেবী ও নবান্ন এবং কিউব ফার্মাসিটিক্যালের সিইও বেলায়েত হোসেন পরস্পর যোগসাজসে ভুয়া কাগজপত্র বানিয়ে বাদিকে কোম্পানির পরিচালক করে টাকা না দেওয়ার পায়তারা করেন।
বিষয়টি নিশ্চিত করে বাদির আইনজীবি মীর শফিকুল কবির বলেন, টাকা নিয়ে পণ্য না দেওয়ার মাধ্যমে প্রতারণা এবং ভুয়া কাগজপত্র তৈরি করে জালজালিয়াতির মাধ্যমে কোম্পানির পরিচালক করায় দন্ডবিধি ৪০৬/৪২০/৪৬৫/৪৬৬/৪৭১/৫০৬/৩৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
জামান / জামান
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২