ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সংস্কারের দুই মাস পরেই ধস


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২৪-১-২০২২ রাত ৮:১৬

রাজবাড়ীর পাংশায় সংস্কারের বছর না ঘুরতেই একটি সড়কের একাংশ ধসে পড়েছে। সংস্কারের বিল তুলে নেওয়া হলেও ধসে পরা সড়ক এখনো সংস্কার করা হয়নি। উপজেলার পৌর শহরের পান্নানপুর তিন রাস্তার মোড় থেকে মৌকুরী মোল্লাপাড়া বাজার সড়কে এ ধস নেমেছে।

সড়কটির পাশ দিয়ে বয়ে গেছে চন্দনা নদী। সড়কটির মোল্লাপাড়া এলাকার প্রায় ৮০ মিটার সড়কের একাংশ  ধসে পড়েছে নদীতে। এই সড়ক দিয়ে উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নে যাতায়াত করা যায়। এ ছাড়াও হাবাসপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ নিত্যপ্রয়োজনে এই সড়ক ব্যবহার করে। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যান চলাচল করে।

সরেজমিন দেখা যায়, মোল্লাপাড়া বাজার সংলগ্নে সড়কটির প্রায় ৮০ মিটার ধসে গেছে চন্দনা নদীতে। স্থানীয় নাজেম আলী নামের এক ব্যক্তি বলেন, প্রায় নয় থেকে দশ মাস আগে সড়কটি সংস্কার করা হয়েছে। সংস্কারের প্রায় দুই মাসের মধ্যেই সড়কটি ধসে নদীতে পরে যায়। এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে খুব ঝুকিপূর্ণ ভাবে চালাচল করছে মানুষ।

মো. ওসমান মোল্লা বলেন, সড়ক সংস্কারের সময় নদীর পাশ দিয়ে প্যারাসাইট অনেক নিচু করে দেওয়া হয়েছিল যার কারণে  অল্প কিছু দিনের মধ্যে নদীতে ধসে গেছে। আমরা বারবার বলার পর বিষয়টি আমলে নিইনি ঠিকাদার প্রতিষ্ঠান। ভ্যান চলক মো. রুবেল মোল্লা বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করি। সড়কটি বিপদজনক হয়ে পড়েছে।

ইজিবাইক চালক মুনছুর প্রামানিক বলেন, সড়কটি ধসে পড়া অংশের উপর নতুন করে অর্ধেকের বেশি জায়গাজুড়ে ফাটল ধরেছে। স্বপ্ল সময়ের মধ্যে সেটুকু ধসে পরবে।  ফাটল ধরা অংশ টুকু ধসে গেলে এই সড়ক দিয়ে চলাচল করা সম্ভব হবে না।

সড়কের কাজ সম্পর্কে উপজেলা সহকারী প্রকৌশলী মো. আব্দুল হাকিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, কাজটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ কাজটি করেছে। কাজটি বিল তুলে নেওয়া হয়েছে। বিল তুলে নেওয়ায় আমার কাছে এই সড়কটির কোন তথ্য আমার কাছে নেই।

উপজেলা প্রকৌশলী মো. জাকির হাসান বলেন, কাজটি উপজেলা পরিষদের চেয়ারম্যান করেছেন। তাকে বিষয়টি অবগত করা হয়েছে।  জামানত ফেরত নেওয়ার সময় সড়কটি সংস্কারে করে দেবে বলে জানিয়েছেন তিনি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ বলেন, সড়কটি সংস্কার করা হয়েছিল। জামানতের সম্পুর্ণ টাকা আটকে রয়েছে। জামানত ফেরত নেওয়ার আগেই সড়কটি পুনরায় সংস্কার করে দেওয়া হবে।

জামান / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা