ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাঁশখালীতে পল্লী বিদ্যুতের দুর্নীতি ও অনিয়মের অন্ত কোথায়?


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৬-২০২১ দুপুর ৩:৫২

চট্টগ্রামের বাঁশখালীতে লাগামহীন বিদ্যুৎ বিরতি ও অতিরিক্ত বিলে অতিষ্ঠ ভুক্তভোগীরা। বুধবার (১৬ জুন) পরিদর্শনকালে গণ্ডামারা, বড়ঘোনা, ছনুয়া, শেখেরখীল, পুঁইছড়ি, শিলকূপ, সরল এলাকার কয়েকশ মানুষ পল্লী বিদ্যুতের অঘোষিত লোডশেডিংবাজি ও অতিরিক্ত বিল আদায় এবং পূর্ববর্তী মাসের গ্রাহক কর্তৃক পরিশোধিত বিলগুলো পরবর্তী মাসে সংযোগ করাসহ পল্লী বিদ্যুতের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের কথা তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

প্রতিটি বিদ্যুৎ বিলে ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অঘোষিত বিদ্যুৎ বিরতি যেন রুটিনে পরিণত করছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তারা। বিদ্যুৎ সরবরাহ কম হলেও বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় দ্বিগুণ। বিদ্যুৎ মিটারে গ্রাহকদের নাম-ঠিকানাও ঠিক নেই- এমন অভিযোগ অনেক মিটার গ্রাহকের। তাছাড়া পল্লী বিদ্যুৎ অফিস যেন দালালদের আশ্রয় কেন্দ্র! দালালদের দৌরাত্ম্য খুবই দৃশ্যমান। দালাল ছাড়া মিটার পাওয়া খুবই কষ্টকর। অফিসে মিটারের জন্যে আবেদন করলে যথাসময়ে মিটার পেতে ভোগান্তির অন্ত থাকে না। অফিস কর্মকর্তারা মুখে দালালবিরোধী কথা বললেও মূলত তাদের সাথে দালালদের ঘনিষ্ঠতার শেষ নেই। করোনাকালীন মিটার না দেখেই বিল প্রস্তুত করে অতিরিক্ত বিল পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের। তাছাড়া পরিশোধিত বিলের টাকা পরবর্তী মাসের বিলে সংযোগ করার প্রমাণও কম নয়। মাসিক বিল পরিশোধ করার পরও পরিবর্তী মাসে বকেয়া বিল হিসেবে বিদ্যুৎ বিলে লিখে দেয়া হয় একসাথে কয়েক মাসের। ব্যাংক ও বিকাশে বিল পরিশোধ করেন গ্রাহকরা। কিন্তু বিকাশের মাধ্যমে পরিশোধ করলে এ ভোগান্তির শিকার হন বলে জানান বাঁশখালীর অনেক মিটার মালিক।

এই ব্যাপারে বাঁশখালী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম নুুর মুহাম্মদ আজম মজুমদার সাথে যোগাযোগ করলে তিনি দৈনিক সকালের সময় প্রতিনিধিকে বলেন, লাইন সংযোগ ও বিভিন্ন দুর্ঘটনার কারণে বিদ্যুৎ সরবরাহে মাঝেমধ্যে বিঘ্নিত হলেও নিয়মিত বিদ্যুৎ সরবরাহ আছে। মিটার গ্রাহকদের নাম-ঠিকানা ত্রুটির ব্যাপারে অফিস দায়ী নয় বরং গ্রাহকদের দায়ী করছেন তিনি। তাছাড়া অতিরিক্ত বিল আদায়, পরিশোধিত বিলের টাকা পরবর্তী মাসের বিলে তুলে দেয়ার ব্যাপারে সত্যতা স্বীকার করে তিনি বলেন, এটা জুন মাস, এই মাসে ব্যতিক্রম হয়েছে।

তবে গ্রাহকদের অভিযোগ করোনাকালীন বাঁশখালীর বিভিন্ন এলাকায় দোকানে দোকানে বসেও বিদ্যুৎ বিল করছেন অফিসের কর্মকর্তারা। এভাবে বিল আদায় করার পরও তারা পরবর্তী মাসের বিলের সাথে পরিশোধ করা বিলগুলো নতুনভাবে সংযোগ করে দিয়ে আমাদের হয়রানি করছে বলে অভিযোগ করছেন অনেক গ্রাহক।

এমএসএম / জামান

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন