মুন্ডুমালায় পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার
পুলিশের কাছে তথ্য ছিল এক বাড়িতে প্রায় ৫ কেজি গাঁজা আছে। সে তথ্য অনুযায়ী গতকাল সোমবার সকাল ৯টার দিকে তল্লাশির জন্য বাড়িটি ঘিরে ফেলে মুন্ডুমালা তদন্ত কেন্দ্রের এক ডজন পুলিশ। পুরো বাড়ি তল্লাশি চালিয়ে কোথাও পাওয়া যাচ্ছিল না গাঁজার সন্ধান। এ ফাঁকেই সটকে পড়ে বাড়ির মালিক গাঁজা ব্যবসায়ী মিলন আলী (৩২)। পরে আটক করা হয় তার স্ত্রী জোসনা খাতুনকে (২২)। পুলিশের জেরার মুখে জোসনা স্বীকার করে, শোয়ার ঘরের বারান্দায় গর্ত করে রাখা আছে। অবশেষে ওই গর্ত খুঁড়ে বের করে আনা হলো বড় বালটিতে পলিথিনে মোড়ানো চার কেজি গাঁজা।
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার সরকারপাড়া নামক মহল্লা থেকে বকুল সরকারের ছেলে মিলনের বাড়িতে মিলল এমন গাঁজা। খবর পেয়ে ঘটনাস্থালে সোমবার দুপুরেই আসেন সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) আসাদুজ্জামান এবং তানোর থানার ওসি রাকিবুল হাসান। তাদের সামনে ওজন করা হয় গাঁজা।
তানোর থানার অফিসার ইনচর্জ (ওসি) রাকিবুল হাসান সকালের সময়কে বলেন, এসআই নজরুল ও এএসআই সাহাজুল গোপনে জানতে পারেন মিলনের বাড়িতে গাঁজার একটি বড় চালান এসেছে। সে অনুযায়ী তারা তথ্য সংগ্রহ করতে থাকেন। সঠিক তথ্য পেয়ে বাড়িটিতে তল্লাশি শুরু করেন তারা। অবশেষে মাটির নিচে থেকে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা ব্যবসায়ী মিলন পলাতক থাকলেও তার নামে মামলা হয়েছে এবং স্ত্রী জোসনা খাতুনকে আটক দেখানো হয়েছে।
শাফিন / জামান
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
Link Copied