মোড়েলগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে ১০ দোকান পুড়ে ছাই
বাগেরহাটের মোড়েলগঞ্জের নব্বইরশি বাসস্ট্যান্ডে বুধবার (১৬ জুন) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে দোকান ও মালামাল পুড়ে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নব্বইরশি বাসস্ট্যান্ডের বালির রাস্তার দিকে সকাল সোয়া ৭টার দিকে একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অগ্নিকাণ্ডের ঘটনাটি মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসে অবহিত করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে লাল মিয়ার মুদি দোকান, জুয়েল হাওলাদারের কসমেটিক্স দোকান, মতিন আকনের চায়ের দোকান, পান্না চাপরাশির মুদি দোকান, দুলাল শীলের সেলুন, মোস্তফা শেখের ফলের দোকান, আবুবকর সিদ্দিকের মুদি দোকান, মহরত তালুকদারের ফলের দোকান এবং শাহীন শেখের ফলের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে জাকির হোসেন মিলনের কসমেটিক্স ও মুদি দোকান। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুদি দোকনের মালিক পান্না চাপারাশির।
এমএসএম / জামান
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন
কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ