ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ভেকুর থাবায় কেড়ে নিচ্ছে কৃষকের স্বপ্ন

ধামরাইয়ে সরকারি অনুমতি ছাড়াই চলছে তিন ফসলি জমিতে পুকুর খননের মহোৎসব


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৫-১-২০২২ দুপুর ১:৪৯

ধামরাইয়ে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়, সরকারি অনুমতি ছাড়াই চলছে তিন ফসলি জমিতে ভেকু দিয়ে পুকুর খননের কাজ। ভেকুর থাবায় কেড়ে নিচ্ছে কৃষকের স্বপ্ন। এতে শত শত বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে। একই সঙ্গে উর্বরতা হারিয়ে অনাবাদি হয়ে পড়ছে আবাদি জমি। কমতে শুরু করেছে ফসলের উৎপাদন।

ইটভাটার মালিকরা কৃষকদের প্রলোভন দেখিযে ভেকু মেশিন দিয়ে এসব ফসলি জমির মাটি কেটে নিচ্ছে। স্থানীয় প্রশাসন একাধিক সময় অভিযান পরিচালনা করে পদক্ষেপ নিলেও পরবর্তীতে প্রশাসনের নজর ফাঁকি দিয়ে ফসলি জমির মাটি কেটে নিচ্ছে মাটি ব্যবসায়ীরা।

দেখা যায়, ধামরাইয়ের ১৬ ইউনিয়নের চলছে এ মাটি ব্যবসা। মহিশাষী, ধলকুন্ডু, মধুডাঙ্গা, মাদারপুর, বাস্তা, বড় খাযায়, নারায়ণপুর, ভালুম, ভাড়ারিয়া, বাইশাকান্দা, কুশুরা, নান্নার, জালসা, বাথুলী, সোমভাগ, আমতা, কুল্লা, নওগাঁ, সুয়াপুরসহ শতাধিক স্থানে ভেকু মেশিনের মাধ্যমে ট্রাক দিয়ে ফসলি জমির মাটি বিভিন্ন ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। জমির মালিকরা না বুঝেই তা ইটভাটার মালিকদের কাছে বিক্রি করছেন। এতে জমির উর্বরতা শক্তি কমতে শুরু করে। এ বিষয়ে স্থানীয় কৃষি অফিস থেকে কৃষকদের সতর্ক করা হলেও থামছে না ফসলি জমির মাটি কাটার মহোৎসব।

ধামরাইয়ের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, মাটি ব্যবসায়ীরা ভেকু মেশিন দিয়ে জমির মাটি প্রায় ১০ থেকে ১৫ ফুট গভীর করে কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছে। এতে পাশের ফসলি জমি ভাঙনের মুখে পড়েছে। এতে বাধা দিতে গেলে মাটি ব্যবসায়ীরা উল্টো বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে বলে জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, আমার ২৫ শতাংশ জমি। এই জমির ভাত খাই। এই জমিতে চাষ করে সংসার চালাই। আমার জমির দুই পাশে যেভাবে মাটি কাটা হচ্ছে তাতে চাষের জন্য পানি দিলেই ভেঙে পড়বে।

ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান জানান, মাটি কাটার জন্য জেলা প্রশাসকের অনুমতি প্রয়োজন, অন্যথায় মাটি কাটা সম্প‍ূর্ণ নিষিদ্ধ।

এ বিষয় ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ বলেন, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া মাটি কাটা বেআইনি। একাধিক সময় আমরা অনুমোদনহীন ইটভাটা ও মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পদক্ষেপ নিলেও পরবর্তীতে প্রশাসনের নজর ফাঁকি দিয়ে ব্যবসা শুরু করে। মাটি কাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শাফিন / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত