ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে আদিবাসী নারীকে ধর্ষণের ঘটনায় মানববন্ধন : গ্রেফতার ২


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৬-৬-২০২১ দুপুর ৪:১১
টাঙ্গাইলের সখীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ধবার (১৬ জুন) ভোরে মির্জাপুর এবং সখীপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের বাজাইল বড়চালা গ্রামের টেংগু সরকারের ছেলে দিনা সরকার (৩০) ‍এবং নারায়ণ চন্দ্র সরকারের ছেলে মন্টু সরকার (৩২)। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান।
 
পুলিশ সুপার বলেন, থানায় মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপন করে। পরে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে। এ ঘটনায় পলাতক সবদুল মিয়াকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
 
এদিকে, ‍এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন ‍এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক রতন কুমার রায়, বিশ্বজিৎ কোচ, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সভাপতি জন যেত্রা, অন্যন্যা রায় প্রমুখ। মানববন্ধনে বক্তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি করেন। একই সাথে সকল আসামি গ্রেফতারের দাবি করেন। তারা বলেন, এমন মধ্যযুগীয় জঘন্যতম ঘটনা স্বাধীন দেশে কখনো কাম্য নয়।
 
উল্লেখ্য, গত ১১ জুন রাত পৌনে ১টার দিকে ক্ষুদ্র নৃগোষ্ঠী ওই নারীর বাড়ির পশ্চিম পাশে দিনা সরকার, মন্টু সরকার এবং সবদুল মিয়া ধর্ষণ করে এবং কামড়ে গুরুত্বর আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ১৩ জুন ওই নারী বাদী হয়ে তিনজনেক আসামি করে থানায় মামলা দায়ের করেন। বর্তমানে ওই নারী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত