বাঁশখালীতে ১৩ হাজার পিস ইয়াবাসহ আটক ৪
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ চারজন আসামিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে সাড়ে ৩টা থেকে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিনের নির্দেশে বাঁশখালী-পেকুয়া সংযোগ প্রধান সড়কের পুঁইছড়ি ইউপিস্থ ফুটখালী ব্রিজের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে এক নারীসহ ৪ জনকে আটক করে পুলিশ।
আটকরা হলো- কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউপির পানখালী গ্রামের ৪নং ওয়ার্ডের মোহাম্মদ নুরুল আবছারের স্ত্রী জাহেদা বেগম জেসমিন (২৫), ইসলামপুর ইউপির ফকিরা বাজার গ্রামের ৬নং ওয়ার্ডের মৃত আলী আহমদের পুত্র জামাল হোসাইন (২৯), বাগেরহাট জেলার চিতলমারী থানার বরবাড়িয়া ইউপির পরানপুর, হাড়িয়ার ঘোপ গ্রামের মৃত্যু আব্দুল ওয়াদুদ শেখের পুত্র মোহাম্মদ রেজাউল করিম, কক্সবাজার সদর থানার ভারুয়াখালী ইউনিয়নের মরুয়াপাড়া গ্রামের ৫নং ওয়ার্ডের মোহাম্মদ আলমের পুত্র মোহাম্মদ সরোয়ার। এ সময় আটকদের কাছ থেকে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন দৈনিক সকালের সময়কে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার ওপর পুলিশ অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
শাফিন / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই